বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিসহ ছাত্রদল নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার সকালে মিছিলটি বাংলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্বরের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এসএম কবির, সংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান রাজন, ঢাবি সূর্যসেন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক,
মুজিব হলের সদস্য আকবর আহম্মেদ, এসএম হলের মামুন খান, মানিক, তানজীল হাসান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাসুদ আলম, জাফর (এস এম হল ), শফিক (মহসিন হল), শাকির (একুশে হল ), রিয়াদ (একুশে হল ),
নুরুন্নবী, জাকির (এফ রহমান হল ), আরিফ (মুজিব হল ), রিয়াজ (মহসিন হল ), শফিক (সূর্যসেন হল ), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সোহান , প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জোবায়ের হোসেন আক্কাস প্রমুখ।
এআর





