গোমস্তাপুর উপজেলার চৌডালা দাখিল মাদ্রাসা থেকে ৩ জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে চৌডালা দাখিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মহিমুর আলীর ছেলে আলাউদ্দীন (৪৬), ফতেপুর চৌডালা গ্রামের মোহাম্মদ জেম বিশ্বাসের ছেলে চৌডালা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম(৩২) এবং উত্তর ইসলাম পুর চৌডালা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে চৌডালা দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াতকর্মী মো. একরামুল হক।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, দুপুরে নাশকতার সৃষ্টির উদ্দেশে জামায়াতকর্মীরা চৌডালা দাখিল মাদ্রাসায় জমায়েত হচ্ছে এমন সংবাদ পান তারা। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]