গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “৫ জানুয়ারির নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড।”
শনিবার সকালে রাজধানীর ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ড. কামাল হোসেন এ কথা বলেন।
ড. কামাল বলেন, “এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি।”
দলের নেতাদের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, “কোনো এক ব্যক্তির ওপর ভরসা করবেন না। এ বিষয়টা অভিশাপ হয়ে যাবে। এটা দক্ষিণ এশিয়ার একটা বড় দুর্বলতা। দুঃখের বিষয়, গণতন্ত্রের চর্চাকেন্দ্র ভারতবর্ষেও উত্তরসূরিরা আজ প্রশ্নের সম্মুখীন। উত্তরসূরিদের এ লড়াই আমরা দেখতে চাই না। তবে মানুষের সমর্থন নিয়ে যোগ্যতার ভিত্তিতে কেউ এলে “আলহামদুলিল্লাহ”।”
সভায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, সভাপতিমণ্ডলীর সদস্য মফিদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা, এএম, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
রাজনীতি
৫ জানুয়ারির নির্বাচন ছিল একটি কেরামতি: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “৫ জানুয়ারির নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড।”