মামলা করতে করতে ঐক্য ফ্রন্ট নিজেই পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের।

আজ (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী এবং প্রকল্প প্রধান দের সাথে মতবিনিময় সভায় কাদের এই কথা বলেন।

এর আগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এক বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে করা মামলায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে।

মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তারা নিজেরাই পঙ্গু হয়ে যাবে।

এম বিল্লাহ/এমবি