প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি পঁচে নাই, বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত একটি জনপ্রিয় দল। সাহস থাকলে পঁচা দলের সঙ্গেই নির্বাচনে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ নয় বরং বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নিজেরাই পঁচে গেছে। সেজন্য তাদের ফরমালিন দিয়ে তাজা রাখতে হচ্ছে!’ এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার পঁচে গেছে।’
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে তাজা রাখতে ফরমালিন দেওয়ার প্রয়োজন নেই। জনগণের ভালোবাসায় এ দল টিকে থাকবে। অযথাই এসব কথা বলে কোনো লাভ নেই।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, শুধু প্রেসক্লাবের মধ্যে স্লোগান ভালো লাগে না। আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। পদের জন্য নেতাদের বাড়ি বাড়ি না গিয়ে কর্মীদের বাড়িতে যেতে পরার্মশ দেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান বিএনপির এ নেতা।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
সাহস থাকলে পঁচা দলের সঙ্গেই নির্বাচনে আসুন : আব্বাস
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি পঁচে নাই, বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত একটি জনপ্রিয় দল। সাহস থাকলে পঁচা দলের সঙ্গেই নির্বাচনে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব





