বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে  যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল মধ্যে বৈঠক চলছে।

শুক্রবার সন্ধ্যায় ৬.১৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশে ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর এটিই তার প্রথম ঢাকা সফর।

বৈঠকে উপস্থিত আছেন, নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

 

তিন দিনের এক সংক্ষিপ্ত এক সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। এর আগে সর্বশেষ ২০১৩ সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

এমএইচ/কেএইচ/জেআই