বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গুম, হত্যা এখন কোন ব্যক্তিগত বা গোষ্ঠীগত ইস্যু নয়। এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
শনিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। রোববারের গণঅনশন সফল করার জন্য এ যৌথসভার আয়োজন করা হয়।
তিনি বলেন, হত্যা, গুম. অপহরণ বাংলাদেশকে রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে। দেশের কোনো মানুষই এখন আর নিরাপদ নয়।
আব্বাস আরও বলেন, সরকার কোনো সমস্যারই সমাধান করতে পারছে না। তিস্তার পাড়ে হাহাকার লেগে আছে। ভারত-বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি শুকিয়ে গেছে। এ ব্যাপারে সরকার কোনো কথা বলছে না।
গুম, অপহরণে বিএনপি জড়িত প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে সাবেক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এসব বন্ধ না করে বিএনপিকে দায়ী করে জনগনের সঙ্গে কৌতুক করছেন।
দেশের সার্বিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি বিরাজ করছে যে মানুষ বিচার তো পাওয়া দূরের কথা কাঁদতে পারছে না। দেশ রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
গুম, হত্যা এখন জাতীয় সমস্যা : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গুম, হত্যা এখন কোন ব্যক্তিগত বা গোষ্ঠীগত ইস্যু নয়। এটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শনিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। রোববারের গণঅনশন সফল করার জন্য





