নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একেবারেই নিশ্চুপ রয়েছেন। বুধবার সকাল থেকেই শহরের দেওভোগে নিজ বাসায় ছিলেন তিনি। বাসা থেকে বের হননি তিনি। ওই সময়ে তিনি নির্বাচনী কলাকৌশল নিয়েই ব্যস্ত থাকেন। গণমাধ্যম কর্মীরা বাসায় ভিড় করলেও তিনি কথা বলতে রাজি হয়নি তিনি।
আইভী একবার বেলা ১১টার দিকে ভবনের তৃতীয় তলার ফ্লাট থেকে নিচে নেমে আসে তিনি গণমাধ্যমকে বলেন, ভোটের দিন কথা বলবো। আমি আজ কোনো কথা বলবো না। অন্যদিকে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার নিরাপত্তায় কাজ করছে বলে জানাযায়।
বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য আব্দুস সালাম বলেন,নির্বাচনকে কেন্দ্রে করে এখন শিফটে দায়িত্ব পালন করছি। তিনি প্রার্থী হওয়ার পর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। নিরাপত্তার জন্য আগে থেকে এখানে পুলিশের একটি দল স্থায়ীভাবে কাজ করছে।
নাজিব





