‘আওয়ামী লীগ কোনোদিন গুণীজনকে সম্মান দেখায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। কারণ তাদের মূলমন্ত্র হচ্ছে ‘এক নেতার এক দেশ’।
বৃহস্পতিবার বিকেলে ৫২’র ভাষাসৈনিক আবদুল মতিনের নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ফরিদা মনি শহীদুল্লাহ। এতে আলোচনা করেন নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, ভাষা সংগ্রামী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল ও এবিএম মেশারফ হোসেন প্রমুখ।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, আমরা হয়ত ভবিষ্যতে দেখব অন্য সবকিছুর মত আওয়ামী লীগ শহীদ মিনারকেও তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করছে।
একে





