বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক।
মঙ্গলবার রাত আটটায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনার কথা রয়েছে।





