বিএনপির আন্দোলনের ভাঙ্গা ক্যাসেট শুনেই আমাদের সরকার মেয়াদ পার করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, বিএনপির আন্দোলনের ভাঙা ক্যাসেট আমরা গত ৪ বছর ধরে শুনে আসছি। আন্দোলনের কথা বলে তাদের কোন নেতাকর্মী মাঠে নামে না। শুধু একজন (রুহুল কবির রিজবী)আছে কাঁথা-বালিশ নিয়ে সংবাদ সম্মেলন করার জন্য বিএনপি অফিসে শুয়ে থাকে। এ ছাড়া ওই অফিসে একটা মশা মাছিও থাকে না।

মানবতা বিরোধী অপরাধী ও জামায়াতের সাবেক আমির গোলাম আজমের মৃত্যুর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি এখন একটা ষন্ত্রণার মধ্যে আছেন। সেই ষন্ত্রণা তারা চেপে রাখতে পারছেন না।

তিনি বলেন, মৌলবাদ ও জঙ্গিবাদ এখন ঐক্যবদ্ধ হয়েছেন। তাই আমাদের সবাইকে অতদ্র প্রহরীর মত সজাগ থাকতে হবে। ওদের টার্গেট শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। শেখ হাসিনা বাঁচলে আমরা বাচঁবো।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমআর/এসএইচ