আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) এক জরুরী বৈঠক আহবান করেছে কেন্দ্রীয় ১৪ দল। ওইদিন সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) উত্তরা আজমপুর মার্কেটে বিকাল ৩টায় বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, পেট্রোল বোমা হামলা, চোরাগুপ্তা হামলা, নাশকতা, হরতাল ও অবরোধের প্রতিবাদে এক জনসভার আয়োজন করেছে কেন্দ্রীয় ১৪ দল।

উক্ত জনসভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/ এআর