বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী প্রকৌশলীদের সঙ্গে মত বিনিময় করেছেন।
শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আইইবি চেয়ারম্যান প্রকৌশলী মোহসীন আলীর নেতৃত্বে মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন ড. আনোয়ারুল আজিম, ফজলে এলাহী, মহিউদ্দিন সেলিম , আবু সুফিয়ান, খালেদ এইচ চৌধুরী, গোলাম মৌলাসহ বুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, এ্যাগ্রিকালচার, এএমআই এর শতাধিক প্রকৌশলী নেতা।