২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পাশাপাশি সারাদেশে ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে সমর্থনে মিছিল-পিকেটিং করেছে রমনা থানা জামায়াত।

আজ মঙ্গলবার সকাল ৮ টায় রাজধানীর মালিবাগে সমাবেশ, মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াতের কর্মীরা। মিছিলটি মালিবাগ রেলগেইট থেকে শুরু হয়ে চৌধুরী পাড়া এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন- অবৈধ আওয়ামী সরকার সহিংসতা দমনের নামে বাসা-বাড়ি থেকে ধরে নিয়ে নিরীহ-নিরপরাধী মানুষকে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন সাধ জনগণ গুড়িয়ে দিবে। পুলিশ, বিজিবি ও রযাা ব দিয়ে নিরীহ মানুষকে হত্যা করে তাদের লাশ হাসপাতাল, ডোবা-নালা, রাস্তার পাশে ও পুকুরে ফেলে রাখছে। এই লাশের জবাব জনগণ কড়া-গন্ডায় আদায় করে ছাড়বে।

এতে উপস্থিত ছিলেন, রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা সুলতান মাহমুদ, শিবির নেতা আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ। সূত্র: প্রেস রিলিজ।


ইআর