দীর্ঘ ৩২ ঘণ্টা পর গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

বুধবার বিকাল ৪টা ৩৫ মিনিটে তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বের হন। তিনি বের হওয়ার সময় পুলিশ তাকে ঘিরে ধরলেও কিছুক্ষণ পর আবার তাকে যেতে দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বুধবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের সাক্ষাতের সময় তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক হওয়ার পর দলের সাবিহ উদ্দিন আহমেদই একমাত্র ব্যক্তি যিনি কার্যালয়ে যান।

কেএইচ