সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে এখন জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

হরতালের সমর্থনে রাজধানীর ভাটারায় মিছিল শেষে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ সেলিম উদ্দীন।

বিক্ষোভ মিছিলটি ভাটারা বাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাটারা থানা সেক্রেটারী আব্দুল কাইয়ুম, ছাত্রনেতা আনিসুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান ও খোকা মিয়া প্রমূখ।

তিনি আরো বলেন, ফ্যাসীবাদী সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে।

তিনি এটিএম আজহার ইসলামসহ সকল দন্ডাদেশ বাতিল করে শীর্ষ নেতাদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

অন্যথায় আগামী দিনে আরও কঠোর হতে কঠার কর্মসূচী দিয়ে সরকারকে দাবী মানতে বাধ্য করা হবে বলেও জানান তিনি।

ইআর