জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসভবন থেকে বুধবার দুপুর ১২টার দিকে রওয়ানা দেন তিনি।
পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ৩য় বিশেষ জজ আদালতে হাজিরা দেবেন তিনি।
এ মামলা ২টি তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় -এর আদালতে সাক্ষীর জন্য রয়েছে।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





