বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামছুদ্দিন দিদার টাইমনিউজবিডিকে এ তথ্য জানিয়েছেন।
এমএইচ/ এআর





