প্রধানমন্ত্রীর ইশারায় নির্বাচন কমিশনের নির্দেশেই সারা দেশে ভোট কারচুপি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সত্যের শক্তি সংগঠন আয়োজনে “সহিংস উপজেলা নির্বাচন চলমান রাজনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসাররা মিলে গভীর রাতে বস্তা ভরে ভোট ডাকাতি করেছে এবং সরকারি নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ ও র্যা ব মিলে সহিংস নির্বাচন করেছে।
নোমান উপজেলা নির্বাচনে ফল ছিনতাইয়ের অভিযোগ তুলে অবিলম্বে এ নির্বাচন বাতিল করে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নতুন নির্বাচন দেয়ার দাবি জানান।
তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী একক ক্ষমতা কুক্ষিগত করে দেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। খুন, গুম এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালের যুদ্ধ যদি সত্য হয়ে থাকে তাহলে শেখ হাসিনাকে একদিন তার এ কৃতকর্মের ফল ভোগ করতে হবে।
আকবর হোসেন ভুইয়া নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ // জেআই
[/b]
রাজনীতি
প্রধানমন্ত্রীর ইশারায় সারাদেশে ভোট কারচুপি হয়েছে: নোমান
প্রধামন্ত্রীর ইশারায় নির্বাচন কমিশনের নির্দেশেই সারা দেশে ভোট কারচুপি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।





