নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে লন্ডনে যেতে বাধা দেয়া হয়েছে।

বড় ছেলে আব্রার ইলিয়াসের সমাবর্তন উপলক্ষে আজ রোববার দুপুর ১২টার দিকে তাদের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। এর আগে সকাল ১০টার দিকেই ইমিগ্রেশন বিভাগে ইলিয়াস আলীর স্ত্রীকে আটকে দেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএনজে