নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম হলো- মেঘলা ও মনি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তাদেরকে আটক করা হয়। তাদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ তা বলেনি।

ধারণা করা হচ্ছে ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবসে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মহিলা দল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে আটক করা হয়।


এমএনজে