বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুন্নাফ খানকে বহিষ্কার করা হয়েছে।
জোটের প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালানোর কারণে শনিবার জেলা বিএনপি এ সিদ্ধান্ত জানায়।
বহিষ্কারাদেশ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা ১৯ দলীয় জোটের তৃণমূল প্রতিনিধি সভায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলম, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল হাকিম ও  মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা দল সভানেত্রী হেলেনা বেগমকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
আগামী ২৩ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে মোট ১ লাখ ৯০ হাজার ২৯০ ভোটার ভোটা দিবেন।
ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর