জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগনের আন্দোলনে ভীত অবৈধ সরকার দিন-দিন দমন নিপীড়নের মাত্রা বাড়িয়েই চলছে। খুন, গুম ও গুলি করে মানুষ হত্যা করে জনগনের আন্দোলন থামানো যাবে না।

বাড়ী তল্লাশীর নামে অবাধে চলছে ভাংচুর লুটপাট। চলছে গণগ্রেফতার। রেহাই পাচ্ছে না পর্দানশীন নারী ও শিশুরাও। সোমবাররগনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা জানান।

তিনি অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের জোর দাবি জানান। অন্যথায় সরকারের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। তিনি জনতার শান্তিপূর্ণ অবরোধ ও হরতাল কর্মসূচীতে হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ, গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি এবং অবরোধ ও হরতাল কর্মসূচী সর্বাত্মকভাবে সফল করায় নগরবাসীর প্রতি অভিনন্দন জানান।

ইআর