প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের শিশুরা যেন কখনো অবহেলার শিকার না হয়।
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সেবাকেন্দ্র গড়ে তোলা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৯ সালে আমাদের সরকার প্রতিবন্ধী ফাউন্ডেশন গঠন করেছে। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য সাভারে ক্রীড়া কমপ্লেক্সও গড়ে তোলা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য আজীবন থাকা-খাওয়ার ব্যবস্থা করার চিন্তা করছে সরকার।
এসময় তিনি প্রতিবন্ধী অধিদপ্তর করার ঘোষণা দেন। একইসাথে প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদানের ঘোষণাও দেন তিনি।
[b]ঢাকা, এমআর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]