জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ৪৪তম বাজেট সম্পর্কে মন্তব্য করে বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের মহাজোট সরকারের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী নয় বরং স্বপ্নবিলাসী।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ। বাজেট বিষয়ে জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আপনারা এই বাজেটকে স্বাগত জানিয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘স্বাগত জানাচ্ছি না, এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে কি না সে বিষয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।’
বাজেটে প্রতিরক্ষা ছাড়া অন্য সবখাতের বরাদ্দ নিয়েই সমালোচনা করেন এরশাদ।
তিনি বলেন, ‘স্বপ্নবিলাসী বাজেট দিয়ে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানাচ্ছি। এ বাজেট বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই।’
বিরোধী দল হিসেবে সংসদে এ বিষয়ে আপনারা কথা বলবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সংসদে এরচেয়েও কঠিন ভাষায় কথা বলবো।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, ফয়সাল চিশতি, এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
[b]ঢাকা,এসআই, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
বাজেট স্বপ্নবিলাসী: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ৪৪তম বাজেট সম্পর্কে মন্তব্য করে বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের মহাজোট সরকারের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী নয় বরং স্বপ্নবিলাসী। শনিবার দুপুরে রাজধানীর
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















