ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও মারধর করাসহ নানা অভিযোগ তুলে এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন সরকার দলীয় সমর্থক ছাড়া প্রায় সব প্রার্থী।
তবে, এটি কোন দলীয় নির্বাচন নয়, তাই এটা দলীয়ভাবে বর্জনের সুযোগ নেই- প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়।
বিভিন্ন কেন্দ্রে থেকে শুধুমাত্র সরকারী দল সমর্থিত এজেন্টদের উপস্থিতি ভোট গণনার পর প্রাপ্ত ফলাফল ঘোষণা করায় এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না -বিএনপি নেতৃত্বাধীন জোটের এমন সমালোচনা সত্ত্বেও ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ নির্বাচন কমিশন ঘোষিত ও বেসরকারী সূত্রেপ্রাপ্ত ফলাফল টাইমনিউজবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো:
সিটি নির্বাচন ২০১৫: সবশেষ প্রাপ্ত ফলাফল
ঢাকা সিটি দক্ষিণ (মেয়র প্রার্থী)- মোট কেন্দ্র: ৮৮৯
আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন: ৪,৫৭,৯৫৬ ভোট
২০ দল সমর্থিত মীর্জা আব্বাস: ২,৪৯,৩৬০ ভোট
ঢাকা সিটি উত্তর (মেয়র প্রার্থী)- মোট কেন্দ্র: ১০৯৩
আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক: ৩,৬৭,৮২৪ ভোট
২০ দল সমর্থিত তাবিথ আউয়াল: ২,৫৪,৯৬৭ ভোট
চট্টগ্রাম সিটি (মেয়র প্রার্থী)- মোট কেন্দ্র: ৭১৯
আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাসির: ৪,৭১,২২০ ভোট
বিএনপি সমর্থিত মনজুর আলম: ৩,০২,৭১৭ ভোট
এএইচ/জেএ





