বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক স্থায়ী কমিটির সদস্য, বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ শনিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহ...)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
শনিবার রাত ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদের মত্যুতে বিএনপির চেয়ারপারস এবং বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুর পূর্ব পর্যন্ত মরহুম অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর