বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। আর এই কারাগারের কারারক্ষক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর ১২টায় ইসমাইল হোসেন সিরাজির ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 

দুদু বলেন, গত নির্বাচনে আমরা আন্দোলনে যেতে পারিনি। কারণ আমাদের কেন্দ্রীয় নেতারা কারাগারে ছিল। এখন আমরা বাইরে আছি। তবুও আন্দোলনে যেতে পারছিনা। কারণ প্রধানমন্ত্রী সারা দেশটাকে কারাগারে পরিণত করেছেন। যার কারারক্ষক তিনি নিজেই। 

দুদু আরো বলেন, যে দল গুম-খুন সহ নানা ধরণের অপকর্মের সাথে জড়িত থাকে সে দল কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারে না। 

তিনি বলেন, সহায়ক সরকাররের অধিনে নির্বাচন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা যে আন্দোলন দেখেছেন সেগুলো ছোট-ছোট আন্দোলন। আমরা যে আন্দোলন করব তা আগে কেও দেখেনি।

এমএনজে