বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার তাকে আদালতে তোলা হলে শিলংয়ের জজ আদালত তাকে ১৪ দিনের জন্য জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার নেগ্রিমস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পুলিশ হেফাজতে ছিলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ।
দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে শিলংয়ে গেলেন তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে, যা এখনও উন্মোচিত হয়নি।
গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে সালাহ উদ্দিনকে তুলে নেয়া হয় বলে তার পরিবার দাবি করে আসছে।
হাসপাতালে সালাহ উদ্দিন স্ত্রীকে জানান, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি। চোখ-হাত বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়।
জেআই





