নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী মঙ্গলবার বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকো’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আর বুধবার সারাদেশে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী শোক দিবস পালন করবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ করেছেন তিনি।

শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

এমএইচ, জেএ