ব্রাজিল থেকে পচা গম আমদানীর ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, সরকারের কিছু অসৎ ও দুর্নীতিবাজ লোক ব্রাজিল থেকে পচা গম আমদানী করেছে। এ পচা গমকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভাল গম হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ব্রাজিল থেকে পচা গম আমদানীর ঘটনার সাথে জড়িত অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তিরা দেশের ও জনগণের শত্রু। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা অমার্জনীয় অপরাধ করেছে।

বিবৃতিতে জামায়াত নেতা আযাদ বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্রাজিল থেকে পচা গম আমদানীর ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এআর