ঐক্যফ্রন্টের এই নির্বাচনী ইশতেহার তামাশা আর জনগনকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া কিছু নয় বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি।

আজ সোমবার ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট নাকি দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠাপ্রতিষ্ঠা করবে। অথচ খালেদা জিয়া এবং ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া দুনীতি মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। এগুলি তামাশা ছাড়া কিছুই নয়।

তিনি আরো বলেন, ঐক্যফ্ন্ট নাকি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার অব্যহত থাকবে। অথচ এক্যৈফ্রন্টের তেইশের অধিক প্রার্থী যুদ্ধাপরাধী। তারা কিভাবে যুদ্ধাপরাধীদের বিচার অব্যহত রাখবে।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ঐক্যফ্রন্ট একের পর এক অভিযোগ করে চলেছে। নিজরোই নিজেদের উপর হামলা করে অন্যের উপর দোষ চাপাচ্ছে। নির্বাচন কমিশন সুষ্ঠ, স্বাধীন ও নিরাপেক্ষ নির্বাচনের লক্ষে য়াবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আ ফ ম বাহউদ্দীন নাসিম, মোজাম্মেল হক,আনোয়া শাহ প্রমুখ।

এম বিল্লাহ