সারাদেশে ২য় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ফলাফল নিজেদের পক্ষে নেয়ার সরকারী ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
জামায়াত সেক্রটারি বলেন, সারাদেশে ২য় দফা উপজেলা নির্বাচনে সরকার দলের সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের মহা উৎসবে মেতে ওঠে। ১১৫ টি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পরপরই সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে নেয়। ভোটারদেরকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করে। জালভোট প্রদান, ব্যালট ডাকাতি, পুলিশের উপর হামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, সাংবাদিক নির্যাতন, নির্বাচন আচারণ বিধির বেপরোয়া লংঘন ও প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির এক ন্যাক্কার জনক অধ্যায়ের সৃষ্টি করেছে বর্তমান ক্ষমতসীন আওয়ামী লীগ সরকার।
অপরদিকে জামায়াত ও ১৯ দল সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দেয় এবং প্রশাসনের সহায়তায় সন্ত্রাস করে নৈরাজ্য সৃষ্টি করে। সরকারের সন্ত্রাসী তান্ডবে সারাদেশে ৩ শতাধিক নেতা-কর্মী আহত হয়। নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশ গুলি চালিয়ে ছাত্রশিবির কর্মী সাদ্দাম হোসেনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। আমি সরকারের এ নির্লজ্জ, অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যে সব উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে সরকারের সমর্থক প্রার্থীগণ ব্যালট ছিনতাই,জালভোট প্রদান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান, জামায়াত ও ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে সরকারী দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার অপচেষ্টা চালানো হয়েছে, সে সব উপজেলায় পুন:নির্বাচন দেয়ার জন্য আমরা আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
রাজনীতি
ফলাফল নিজেদের পক্ষে নেয়ার সরকারি ষড়যন্ত্রের নিন্দা জামায়াতের
সারাদেশে ২য় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ফলাফল নিজেদের পক্ষে নেয়ার সরকারী ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।





