ঝিনাইদহের শৈলকুপায় উৎসবমুখোর পরিবেশে পৌর নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

মেয়র ও কমিশনার পদের প্রার্থীদের সকাল থেকে ভিড় জমাতে দেখা যায় নির্বাচন অফিস ও রিটানিং অফিসারের কার্যালয়ে।

মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী আশরাফুল আজম, বিএনপি থেকে খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান খান, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রাজু ও রিজিয়া সুলতানা।

এ ছাড়া ৯ টি ওয়ার্ডের ৩ টি আসনে সরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে সাংবাদিক তাজনুর রহমান ডাবলু সহ ৪২জন প্রর্থী মোননয়ন পত্র জমা দিয়েছেন।

এমএ