বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজ্জা চৌধুরী এই সরকারকে গণ বিরোধী সরকার আখ্যায়িত করে বলেছেন, ধিক এই সরকারকে, ধিক এই সরকারের প্রশাসনকে। যারা ৭ জন মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। দিনে দুপুরে এভাবে মানুষ ধরে নিয়ে হত্যা করার নজির বিশ্বের ইতিহাসে নেই।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণ অনশন কর্মসুচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, যে দেশের প্রধান মন্ত্রী বলেন, আমি কি মানুষের বেড রুম পাহারা দেব? এই কথা বলারপর তিনি গণমানুষের প্রধানমন্ত্রী হতে পারেন না। কারণ তিনি তো দেশের জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসে আছেন। যে দেশের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেখানে গণতন্ত্র বলে কিছুই থাকে না।
বি চৌধূরী সরকারের পদত্যাগ দাবি করে বলেন, যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সরকারের ব্যর্থতার জন্য একমাত্র দাবি হওয়া উচিত তাদের পদত্যাগ।
এই জন্য এমন কর্মসুচি দেয়া উচিত যাতে সরকার পদত্যাগে বাধ্য হয়। বিকল্পধারা জনগণের অধিকার রক্ষা যে কোনো কর্মসুচিতে পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, এমএইচ,  ০৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]