নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় একাধিক প্রার্থীর নাম ঘুরে ফিরে আলোচিত হচ্ছে।
কিন্তু এখন পর্যন্ত এ নির্বাচনকে নিয়ে কোন আগ্রহ কিংবা মাথা ব্যাথা দেখা যায়নি বিরোধী কোন শিবিরে। এ নির্বাচনকে ঘিরে ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের কদরও বেড়েছে।
জেলা পরিষদে সম্ভাব্য প্রশাসক ও সদস্য প্রার্থীরা জন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানা গেছে।
আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী,ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য এমদাদুল হক , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু, দীপক কুমার রায়.বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ও জেলা মহিলা লীগের সাবেক যুগ্মআহবায়ক, কৃষক লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য আনজুমান আরা বন্যা ।
জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক দল গুলোর নানা হিসেব নিকেশ শুরু হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম বলেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী হয়তো আবারও দলীয় মনোনয়ন পাবেন।এমনটি আশা করছেন দলের একাধিক নেতা কর্মী।
পারভেজ/মাহমুদ.





