সরকার বিএনপি দলীয় পোলিং এজেন্টদের নামের তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে দেওয়া পোলিং এজেন্টদের নামের তালিকা সরকারি দলের লোক চুরি করে কিংবা যেভাবে হোক আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে চলে গেছে। আর এই তালিকা ধরেই আইনশৃঙ্খলা বাহিনী এজেন্টদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।   

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হান্নান শাহ এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিমুদ্দিন আলম প্রমুখ।  

জেআই