বাংলাদেশ পুলিশের ১৩৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে পুলিশ সুপার (এসপি) থেকে এডিশনাল ডিআইজি হয়েছেন ২১জন।

তাদের মধ্যে আটজনকে বদলি করা হয়েছে। বাকিরা নিজ কর্মস্থলেই থাকবেন। অন্যদিকে এএসপি থেকে এডিশনাল এসপি হয়েছেন ১১৩ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফ আহম্মেদ অপু জানিয়েছেন, ১৩৪ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করা হয়েছে। তবে এখনো তাদের তালিকা পাওয়া যায়নি।

এআর