বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম আর নেই। আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৬ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এর আগে অধ্যাপক গোলাম আযম আশঙ্কাজনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রক্তচাপ অনেক কমে যাওয়ায় দুর্বল হয়ে পড়েন তিনি। পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হওয়ায় তার দেহের নিচের অংশ নাড়াচাড়া করতে পারছিলেন না।

গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী বলেন, মগবাজার কাজী অফিস লেনে পারিবারিক গোরস্থানেই তাকে সমাহিত করা হবে।

তিনি বলেন, আমরা মোট ৬ ভাই। এ ছাড়া আমাদের সন্তান রয়েছে ২০ জন। আমি ছাড়া বাকি ৫ ভাই সপরিবারে বিদেশে থাকেন। তাদেরকে জানানো হয়েছে। সবাই আসলে পারিবারিকভাবে আলোচনা করেই বাবার দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

জেএ