দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাকে (খালেদা) ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ ধন্যবাদ জানান।

তোফায়েল আহমেদ বলেন, একটু দেরীতে হলেও  খালেদা জিয়া বুঝতে পেরেছেন যে, দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। এ জন্য তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এবারের ঈদে কোরবানির পশুর দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল। এছাড়া মসলার বাজারও অন্যান্যবারের তুলনায় স্বাভাবিক ছিল।

এমআর