দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মকৌশল নির্ধারণ ও সংসদ বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি সামনে রেখে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
আজ (১০ জুন) সোমবার বিকেল ৪টায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু বলেন, “দীর্ঘদিন ধরে ঐক্যফ্রন্টের কোনও কর্মসূচি নেই। তাই আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে আজকের বৈঠক ডাকা হয়েছে। এতে ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।”
বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এমবি





