দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (২৭ সেপ্টেম্বর) বিএনপির নেতৃত্বে বৈঠকে বসছে ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।

জানা যায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন কর্মসূচি ও বিএনপির ডাকা আগামী ২৯ সেপ্টেম্বর ডাকা সমাবেশ নিয়ে আলোচনা হতে পারে।

এমবি