মিসরীয় বংশোদ্ভূত ইউসুফ আল-কারজাবির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ সোমবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ৮৮ বছর বয়স্ক ইউসুফ আল কারজাবি একজন বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ। মুসলিম উম্মাহর এই দুর্দিনে তিনি দিক নির্দেশকের ভূমিকা পালন করছেন। ইসলামের পক্ষে এবং মিসরের স্বৈরশাসনের বিরোধিতা করার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

এই গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য মুসলিম উম্মাহসহ শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহবান জানান এই জামায়াত নেতা। একই সঙ্গে পরোয়ানা প্রত্যাহারের আহবান জানান তিনি।

জেএ