বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রোটারী মোবারক হোসাইন বলেছেন, সরকার দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতার কারণে গণবিচ্ছিন্ন হয়ে এখন বিরোধী দলের আন্দোলন দমনের জন্য দলন ও পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা ও গ্রেফতার চালিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর কাফরুল থানা আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, সরকার নিজেদের উপর্যুপরি ব্যর্থতা ঢাকতেই কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে জাতীয় নেতাদের হত্যা করার ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্রের অংশ হিসাবেই শহীদ আব্দুল কাদের মোল্লাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে রক্তাক্ত ও কলংকিত করেছে।
তিনি আরও বলেন, জনগণ সরকারের ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেবেনা। এসময় তিনি অবৈধ ও জালিম সরকারের পতনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবানও জানান।
তিনি দলন-পীড়ন ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তাসলীমের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রোটারী অধ্যাপক আনোয়ারুল করিম, জামায়াত নেতা আব্দুল মতিন খান, আব্দুল হালিম, ফয়জুল খবীর তারেক, আব্দুল আহাদ জিহাদী ও মুজিবুর রহমান ঝন্টু প্রমূখ।
ঢাকা, ০৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





