গুম, খুন, হত্যা, আগুনে মানুষ পুড়িয়ে মারাসহ সকল সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, ১৯ দলীয় জোট নেতা (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, বর্তমানে দেশে আইন-কানুন বলতে কিছু নেই। যিনিই সরকারের সমালোচনা করছেন তার ওপর নেমে আসছে নির্যাতন। এভাবে আর দেশ চলতে পারে না। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
অলি বলেন, আওয়ামী লীগ লাখো-হাজার কোটি টাকা লুটে নিয়েছে। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই শেয়ারবাজার ধ্বংস হয়েছে। এখন অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে হত্যা, খুন, গুম, অপহরণের অভিযোগ উঠেছে।
তিনি বলেন, বেঈমানি-মোনাফেকি করে আর যাই হোক রাজনীতি হয় না। মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে, জনগণের কাছে সবাইকে দায়বদ্ধ হতে হবে।
ঢাকা. ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





