দেশের অর্থনীতি এখন চরম বিপর্যস্ত। সরকারি দলের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। বলেছেন-জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। কাজী জাফর বলেন, দেশের স্বাধীনতা এখন বিপন্ন। দেশের গণতন্ত্র হুমকির মুখে। তবে জনগণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়ে তা আবার ছিনিয়ে আনবে।
বাংলাদেশ-কোরিয়ান ফ্রেন্ডশীপ এন্ড সলিডারিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মোজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]