বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাত সদস্যের পুলিশের একটি দল বাসার সামনে অবস্থান নেয়।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ম্যাডাম বাসায় ফেরার কারণে তার নিরাপত্তা জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এক উপ-পরিদর্শক (এসআই) নেতৃত্বে ছয়জন কনস্টেবল দায়িত্বে নিয়োজিত রয়েছেন।’

দিদার জানান, ম্যাডাম বাসায় না থাকার কারণে পুলিশ প্রত্যাহার করা হয়েছিল।

জেডআই