অবিলম্বে শহীদ জিয়া বীর উত্তমের স্বাধীনতা পদক জাদুঘরে যথাযথ মর্যাদায় পূর্নস্থাপনের আহবান জানিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্ত্তুজা।
আজ ,বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মর্ত্তুজা এক বিবৃতিতে বলেন , জাদুঘর থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, জেড ফোর্সের প্রধান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান বীর উত্তম এর মহান মুক্তিযুদ্ধে বীরগাথা অবদানের জন্য তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শহীদ জিয়াকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। পরবর্তীতে এই মহান নেতাকে স্বাধীনতা পদক মনোরুত্তর প্রদান করা হয়।
ইতিহাসের সুদীর্ঘ ৪৫ পর এসে মহান মুক্তিযুদ্ধের এই গৌরব গাথা অবদানকে বর্তমান সরকার শুধু অস্বীকারই করেনি বরং জাদুঘর থেকে স্বাধীনতা পদক সরিয়ে নিয়ে এই সরকার প্রমান করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার।
তিনি বলেন, তারা সবসময় নিজেদের কে মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হিসাবে
আত্মপ্রকাশ করেন অথচ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তারা কোথায় ছিলেন? অবিলম্বে শহীদ জিয়া বীর উত্তমের স্বাধীনতা পদক জাদুঘরে যথাযথ মর্যাদায় পূর্নস্থাপন করা না হলে এই সরকারের বিরুদ্ধে সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে তাদের অবস্থানকে স্পষ্ট করবেন।
এদিকে, আগামী ১০ই সেপ্টেম্বর এনডিপির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিপির সকল নেতা কর্মীকে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য তিনি আহব্বান জানান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বিঃ জেনাঃ অবঃ আ স ম হান্নান শাহ্ এর রোগ মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়া করার জন্য
আহব্বান জানান।
এসএম





