স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া নির্বাচন চেয়েছেন, অবশ্যই নির্বিাচন হবে। তবে সে নির্বাচন ১৯ সালের একদিন আগেও নয়। ১৯ সালের সে নির্বাচনেও আমরা ক্ষমতায় যাবো।

শুক্রবার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় মুজিবনগর দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।

জেএ