ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ বিজয়ী হয়ে আবার নেতৃত্ব দেবে সত্তরের দশকে পাকিস্তানবিরোধী উত্তাল সময়ে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হওয়া তোফায়েল আহমেদ এ মন্তব্য করেন।
বলেন, আমি বিশ্বাস করি ছাত্রলীগের মাঝে যে ঐক্য দেখেছি, আবার ৬৭, ৬৮ সালের মতো ১১ই মার্চ নির্বাচনে বিজয়ী হয়ে ছাত্রলীগ ডাকসুর নেতৃত্ব দেবে।’
শনিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তার হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন।
তোফায়েল আহমেদ বলেন, ছাত্রলীগ ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আইয়ুববিরোধী আন্দোলন করেছে। এ ছাত্রলীগ ৬২ শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে।
ছাত্রলীগের সাবেক এ সভাপতি বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন। এই ছাত্রলীগ ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই ছাত্রলীগ আইয়ুববিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই ছাত্রলীগ শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
এএস





